পবিপ্রবি প্রতিনিধি:
বৃক্ষরোপণের মাধ্যমে পবিপ্রবিতে পরিবর্তনের সূচনা করেছে প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবি ইউনিট। শুক্রবার (৩০আগস্ট) বিকাল ৪ টায় প্রথম আলো বন্ধুসভা পবিপ্রবি ইউনিট কর্তৃক পবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হয়।
সভাপতি আতিক রাহাত রহমান এবং সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান, সহ সভাপতি ফারিহা তাসনিম এর নেতৃত্বে বন্ধুসভার অন্যান্য সদস্যদের সম্বলিত অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এবং প্রতিটি হলে বিভিন্ন ধরনের গাছ সহ মোট ২০০ টি চারা রোপণ করা হয়।
এ বিষয়ে সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান বলেন, গাছ কেবল পরিবেশের নয়; একটা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করে। পরিকল্পিতভাবে এবং সঠিক পরিচর্যায় বৃক্ষরোপণ করাটা সবথেকে জরুরি বিষয়। এ বিষয়ে দৃষ্টি রেখে সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চাই।
সভাপতি আতিক রাহাত বলেন, সারা বাংলাদেশে বন্ধুসভা কে সেরা বন্ধুসভা করার লক্ষ্যে বৃক্ষরোপণ হলো অন্যতম বাস্তবায়ন। বিশাল এই কর্মসূচি ২০০ গাছ রোপণ পবিপ্রবির ইতিহাসে প্রথম। এ গাছগুলো রক্ষার দায়িত্ব আমাদের পবিপ্রবির সবার।


0 coment rios: